২১ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন


কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন সাময়িকভাবে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (২১ মে) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। ওই স্থানে থাকা অস্থায়ী দোকানপাট পানিতে তলিয়ে গেছে। 

ইউএনও আরও বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ভারতীয় পাহাড়ি ঢলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদা পাথর এলাকায় অস্থায়ী অন্তত ৫০টি দোকান ঢলের পানিতে ভেসে যায়। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, সাদা পাথর, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ