২১ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টসের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট (এওআইএস)-এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপংকর চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিবরাজ ত্রিপুরা।

কমিটির অন্য পদগুলোতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সৌমিক সিনহা। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী ভেরোনিকা কুবি, আওং চো সিং, রানা সিংহা, আংসা মারমা আওং ও মেঘ সিনহা। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মাখন মুন্ডা ও অর্পিতা সিনহা। যুগ্ম সম্পাদক টং সোই খুমি এবং সহ-যুগ্ম সম্পাদক মন ওয়ই ম্রো।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভুবন চন্দ্র চাকমা এবং সহ-কোষাধ্যক্ষ তুশিন চাকমা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকাশ ত্রিপুরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জুলিয়ান চাকমা ও ডেপন ম্রো। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ঐশী রানী হাজং এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়া সিংহ, উর্মিলা সিনহা, অর্ণব সিংহা ও পূর্ণা তঞ্চঙ্গ্যা।

প্রকাশনা সম্পাদক হয়েছেন পুলিম চাকমা এবং সহ-প্রকাশনা সম্পাদক জিনিয়া চাকমা ও এতু ত্রিপুরা। দপ্তর সম্পাদক তীর্থ কোচ এবং সহ-দপ্তর সম্পাদক রিমঝিম চাকমা ও হ্লাপ্রুচাই মগ। ক্রীড়া সম্পাদক হয়েছেন সেন শে রাকাইন এবং সহ-ক্রীড়া সম্পাদক বর্ণিক সিংহা ও অপরূপ দেওয়ান।

সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা জানান।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কমিটি গঠন, অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ