০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

খাদ্যগুদামে ধান সংগ্রহ

তাহিরপুরে টনপ্রতি ১ হাজার টাকায় 'ম্যানেজ' খাদ্যগুদাম কর্মকর্তা

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন


গুদামে ধান দিতে গিয়ে টনপ্রতি ১ হাজার টাকা দিয়ে 'ম্যানেজ' করা হয় খাদ্য গুদাম কর্মকর্তাকে। পরে খুশিমতো ধান দেওয়া যায় গুদামে। অন্যদিকে প্রকৃত কৃষক গুদামে ধান দিতে গিয়ে পদে পদে নানা হয়রানির শিকার হচ্ছেন। 

এমন অনিয়মের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের দাবি, প্রকৃত কৃষক নয় বরং সিন্ডিকেট করে আর্থিক সুবিধা নিয়ে গুদামে ধান সংগ্রহ করছেন ওই কর্মকর্তা। 

এদিকে কৃষকরা যে সরকারি গুদামে ঠিকমতো ধান দিতে না পারছেনা, এ বিষয়টি নিয়ে গত ২৮ মে উপজেলা মাসিক সমন্বয় সভায় একাধিক ইউপি চেয়ারম্যান কথা বলেছেন।  

উপজেলার বড়দল ইউনিয়নের কৃষক আশরাফুল আলম জানান, ধান ঠিকমতো শুকানো হয়নি এমন অজুহাত দেখিয়ে ৩ দিন ঘুরানো হয়েছে আমাকে। অথচ আমার সামনে এক শ্রেণির ব্যবসায়ীদের থেকে কম শুকনো ধান নেওয়া হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মিল মালিক জানান, মাঠ পর্যায়ে তারা কৃষকদের কাছ থেকে ১ হাজার বা ৫’শ টাকা দিয়ে প্রথমে কৃষি কার্ড সংগ্রহ করেন। পরে খাদ্য গুদাম কমকর্তাকে টন প্রতি ১ হাজার টাকা দিয়ে 'ম্যানেজ' হরা হয়। যেকারণে গুদামে ধান দিতে তাঁদের কোনো সমস্যা হয়না।

শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, গুদামে ধান দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন কৃষক, বিষয়টি জেনে উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করি। 

'অনিয়মের বিষয়টি সরেজমিনে দেখে তারপর লেখালেখি করেন', অভিযোগের ব্যপারে এমন মন্তব্য করেন তাহিরপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা নুরুল হক। 

এদিকে গত বুধবার (২৮ মে) মাসিক সমন্বয় সভার মাধ্যমে এ বিষয়টি অবগত হয়েছেন এমনটি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, 'অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর ধান গুদাম অনিয়ম, সুনামগঞ্জ খাদ্যগুদাম দুর্নীতি, কৃষক হয়রানি ধান সংগ্রহ, টনপ্রতি ঘুষ ধান গুদাম, তাহিরপুর খাদ্য কর্মকর্তা নুরুল হক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ