শাবিপ্রবিতে ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,শাবিপ্রবির ১৭তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকারিয়া আলম।
শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. এহসানুল ইসলাম, উপদেষ্টা ড. মো. কামরুজ্জামান খান প্রিন্স, বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সাবেক বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতারা।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজানা সাদিয়া আফরিন মিমি। সহসভাপতি হিসেবে রয়েছেন বৃষ্টি সরকার, হাবিবুর রহমান হাবিব ও স্বরূপা শ্রীমিত্র ছন্দা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজিজুল হাকিম রহিম। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাকিব হাসান, মো. আতিকুর রহমান অভি ও ইব্রাহিম খলিল নিয়ন।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ আল হাসান। সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন মো. শয়ন মাহমুদ ও মাসুদা আক্তার আকসা। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকিম বিল্লাহ ও কাজী সামিহা রহমান। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন সুলতানা রুপা, মাইমুনা তাসনিম, মন্দিরা দাস ঝিনুক ও মো. চঞ্চল হাসান।
ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশফাকুর রহমান। সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন মাহাদী হাসান ও মো. আবু রায়হান। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. নাফিউজ্জামান, মাইশা নূন ও ইমরান হোসেন রানা।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজওয়ানি স্বচ্ছা। সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. আবিদ আল জিয়ান, নাবিহা তাহসিন ও ফয়সাল আহমেদ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহসান খান ও সুমন ইসলাম। সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রাহাতুল জান্নাত ও মিফতাহুল জান্নাত সাইমা।
সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইমতিয়াজ রোহান। সহকারী সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন অনিন্দ্য দেবনাথ শান্ত। নারীকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজা জান্নাত মিম। সহকারী নারীকল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন ফারজানা আক্তার রিয়া ও আনজুমান আলম অর্থী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানভীর হাসান, মোরসালিন খান প্রান্ত, কাইবুর রহমান আকিব, তুহিন মাহমুদ, মো. নাফিজ আল ইসলাম নিলয়, এ. এম. আল মারুফ, আবু সায়েদ মুহাম্মদ রাফি, মো. মাহফুজুর রহমান, শেখ দিদার আহাম্মদ রাফি, আলমগীর হোসেন, মো. আরিফুল ইসলাম মারুফ, দিদারুল ইসলাম নাঈম, শা. মো. শরাফ উদ্দিন সাইকেত, মাশফিয়া রাফা, মারিয়া আলম বইচি, সামিউল হক ফাহিম, আবু রায়হান সজীব, ইসরাত আরা ইসলাম নওরীন, আশিক সিদ্দিকী, মো. আরাফাত মিয়া, নুসরাত জাহান হক তটিনী, মারজানা আক্তার প্রমি, শুয়াইব আহমেদ মাসরুর শাকিল, মিস স্মৃতি বেগম, মো. আল-রাফি আহাম্মেদ, মো. তাইফ হাসান, রেজওয়ান রহমান, রাকিন শাহরিয়ার কাব্য ও আশিকুর রহমান অপু।
নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, কমিটি ঘোষণা