মৌলভীবাজারে ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম। নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৌলভীবাজার, নিয়োগ পরীক্ষা, পুলিশ, ক্যাডেট এএসআই