বিশ্বকাপের মঞ্চে সুনামগঞ্জের গর্ব সঞ্জয়
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ সদস্যদের মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার বিসিবির এক বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বোর্ড।
বিবৃতিতে বিসিবি জানায়, “একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত আশা করছি এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
একই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য। একজন পেশাদার ক্রিকেটারের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে নিজের বাসায় ফিরছিলেন নাঈম হাসান। তার অভিযোগ, বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামান।
নাঈম দাবি করেন, প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
স্থানীয় গণমাধ্যমের কাছে নাঈম বলেন, “আমি পরিচিত মানুষ বলেই হয়তো আরও বড় বিপদ থেকে বেঁচে গেছি। কিন্তু আমার জায়গায় যদি সাধারণ কোনো মানুষ থাকতেন, তাহলে তার কী হতো, সেটাই ভাবছি।”
জাতীয় দলের এই অফ স্পিনার আরও অভিযোগ করেন, তাকে পরে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে নাঈমকে পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অসদাচরণের অভিযোগ করতে দেখা যায়। ভিডিওগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গন ও সামাজিক মাধ্যমে।
এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযুক্ত এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
২৬ বছর বয়সী নাঈম হাসান বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য। এখন পর্যন্ত দেশের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলে ৪৮টি উইকেট নিয়েছেন তিনি। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত দলেও রয়েছেন এই অফ স্পিনার।
জাতীয় দলের একজন ক্রিকেটারকে ঘিরে এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি ও কোয়াবের প্রতিক্রিয়ার পর এখন সবার নজর তদন্তের ফলাফল এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া সম্ভাব্য ব্যবস্থার দিকে।
নাঈম হাসান, নাঈম হাসান মারধর, বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোয়াব, ক্রিকেটার হেনস্তা, চট্টগ্রাম পুলিশ, নাঈম হাসান চট্টগ্রাম, জাতীয় দলের ক্রিকেটার