যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন
সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে আনুমানিক ৫১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামালসহ ১জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট সরকারী কলেজের গেইটের বিপরীত পার্শ্বে আল জালাল এলপিজি এন্ড সিএনজি পাম্পের সামনে সিলেট তামাবিল সড়কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট থানার খাগড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে ও আটককৃত কাভার্ড ভ্যান চালক আবুল কাশেম (১৯)।
পুলিশ জানায়, ২৭ মে বিকাল ৪টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট পয়েন্টে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রিশন বিহীন নেভী ব্লু মিনি কাভার্ড ভ্যান আসতে দেখে থামার জন্য সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানটি সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে যেতে থাকে। এসময় ধাওয়া করে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট সরকারী কলেজের গেইটের বিপরীত পার্শ্বে আল জালাল এলপিজি এন্ড সিএনজি পাম্পের সামনে সিলেট তামাবিল সড়কে আটক করা হয়। এসময় ১২হাজার ৩০০ পিস ক্যাডিলা স্কিন সাইন ক্রিম যার বাজার মূল্য ৫১লক্ষ ৪হাজার ৫০০টাকা। এছাড়া মালামাল বহনের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আবুল কাশেম(১৯) জব্দকৃত ভারতীয় পন্যের চালানের সাথে অজ্ঞাতনামা আরো ২/৩ জন জড়িত রয়েছে বলে জানায়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।