২৮ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য

প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের নজরদারী থাকবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশঃ ২৭ মে, ২০২৬ ৪:১০ অপরাহ্ন


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের নজরদারী থাকবে। প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।

 

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিবে। 

 

তিনি আরো বলেন, এসব উদ্যোগে মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যাবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, চামড়া শিল্প, নায্যমূল্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ