যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় রোজিনা বেগম (৪০) নামে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারী একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে ও স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক।
সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- রহিম উদ্দিন, রুশমত আলী ও মনির মিয়া।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
ওসি বলেন, ‘ঘটনায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত তিন জনকে আটক করা হয়েছে, এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বাকী আসামীদেরকে আটকে অভিযান অব্যহত রয়েছে।’
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বাধা দিতে এলে প্রতিবেশী রোজিনাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে।