০১ জুন ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

ছাতকে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৮

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ২:০৭ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।


এদিকে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


পুলিশ আরও জানায়, এর আগেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণেই এলাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।


এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ