যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাস ফেরত শেখ মাসুক মিয়াকে হত্যা মামলায় আপন চার ভাইসহ আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৬ মে) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত মাসুকের ভাই শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩), শেখ পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম, লেবু মিয়ার স্ত্রী শেখ আনোয়ারা বেগম (৪৮), একই গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) ও গ্রামতলা দাসপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)।
রায় ঘোষণার সময় দিপু মিয়া ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্তি পিপি ছিলেন আল আসলাম মুমিন।
তিনি জনান, প্রবাসে থাকাকালীন সময়ে শেখ মাসুক মিয়া তাঁর ভাইদের কাছে টাকা পাঠালে তাঁরা নিজেদের নামে জমি কেনে নিতেন। পরে দেশে ফিরে পাঠানো টাকায় কেনা জমি তার নামে লিখে দিতে বললে একপর্যায়ে বিরোধ শুরু হয়। পরে পরিকল্পিতভাবে ভাই-ভাবিরা মিলে শেখ মিয়াকে হত্যা করে করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন নিখোঁজ হন ওসমানীনগর উপজেলার ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের মৃত শেখ মদরিছ আলীর ছেলে শেখ মাসুক মিয়া। পরদিন দাসপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এরপর তদন্তে জানা যায়, প্রবাসে থাকাকালে শেখ মাসুক মিয়া ভাইদের কাছে জমি কেনার জন্য টাকা পাঠিয়েছিলেন। কিন্তু তারা নিজেদের নামে জমি কিনে নেয়। দেশে ফিরে জমি ফেরত চাইলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
সিলেট হত্যা, ভাইয়ের হাতে ভাই খুন, জমি নিয়ে বিরোধ, ওসমানীনগর হত্যাকাণ্ড, প্রবাসীর মৃত্যু