০৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিয়ানীবাজারে ৩৭৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৪:২০ অপরাহ্ন


সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গতকাল শনিবার (২৫ মে) সকাল ৮টার দিকে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারখাই বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মঈন উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার উত্তরকুল শ্রীখোলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আয়াছ আলী।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার মঈন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে এবং জব্দ করা আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার ইয়াবা উদ্ধার, সিলেট মাদক অভিযান, র‍্যাব ৯ অভিযান,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ