১৩ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

কুলাউড়ায় মাছ শিকারের অবৈধ সরঞ্জাম ধ্বংস

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের চকিয়া বিল ও ফানাই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।

 

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং কুলাউড়া থানা-র এসআই হাবিবুর রহমান।

 

জানা যায়, অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দোয়ারী জাল, ৪৪৮টি চাই এবং ৪টি বেড় জাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা প্রায় ২০০টি বোয়াল মাছ, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ। পরে এগুলোকে পুনরায় বিলে অবমুক্ত করা হয়।

 

এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। পরে নৌকাটি ভুকশিমইল ইউনিয়ন কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কুলাউড়া, হাকালুকি হাওর, অবৈধ মাছ শিকার, কারেন্ট জাল, মৌলভীবাজার খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ