সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
মিরপুর টেস্টের শেষ দিনে যখন মাঠজুড়ে জমে উঠেছে উত্তেজনা, ঠিক তখনই পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রত্যাশার মতো কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা—প্রথম টেস্টের স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে।
আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে ঘোষিত এই দলে নতুন করে কোনো খেলোয়াড় যুক্ত বা বাদ দেওয়া হয়নি, ফলে মিরপুরে খেলানো দলই সিলেটেও মাঠে নামবে।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসান স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন। ঘরোয়া ক্রিকেটে সিলেট বিভাগের হয়ে নিয়মিত খেলা এই ব্যাটার প্রথম টেস্টেই সুযোগ পেয়েছিলেন এবং এবারও তাকে রাখা হয়েছে দলে। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা পেসার তাসকিন আহমেদও স্কোয়াডে আছেন।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।
বাংলাদেশ ক্রিকেট দল, সিলেট, টেস্ট, বিসিবি, স্কোয়াড, পাকিস্তান