০৯ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস। 

 

শনিবার (৯ মে) সন্ধ্যায় পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় সিলেটের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

 

পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

আর্দ্রতার হার সকাল ৯টায় ছিল ৬৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৪৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় এবং আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

আবহাওয়ার তথ্য অনুযায়ী, আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আকাশে সাময়িক মেঘ থাকলেও সার্বিকভাবে আবহাওয়া স্থিতিশীল ও শুষ্ক থাকতে পারে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, তাপমাত্রা পূর্বাভাস, সিলেট বৃষ্টি নেই, আবহাওয়া অধিদপ্তর, সিলেট আবহাওয়ার খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ