হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
‘যারা ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে তাদের থেকে ঈমানকে হেফাজত রাখুন’
দৈনন্দিন
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডোবার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেল চারটার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের একটি পতিত জমির ডোবার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদামপুর গ্রামের একটি পতিত জমির পাশে বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয় এক স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নারীর মরদেহটি বিবস্ত্র ছিল। তাঁর বাম পা ও ডান হাতের কয়েকটি অংশ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুরের আক্রমণে এসব ক্ষত সৃষ্টি হয়েছে।
এ সময় মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, অজ্ঞাত নারী, মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত