জগন্নাথপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দৈনন্দিন
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকা থেকে একটি কালভার্টের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত প্রদীপ তেলি উপজেলার গাজীপুর চা-বাগান এলাকার অনিল তেলীর ছেলে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
কুলাউড়া, মৌলভীবাজার, প্রদীপ তেলি, লাশ উদ্ধার, কালভার্ট দুর্ঘটনা