০৯ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ মে, ২০২৬ ১:২১ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। 

বৃহস্পতিবার (৭ মে) রাতে তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে পরিচয় যাচাই শেষে বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। পরদিন শুক্রবার (৯ মে) দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশ তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কেউ আত্মীয় বাড়িতে আবার কেউ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলনে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে সম্প্রতি মুরইছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

তবে এটি ‘পুশইন’ কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে স্থানীয় লোকজন ওই ১০ জনকে আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কুলাউড়া, বিজিবি, পুশইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ