হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এঅভিযান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
এসময় অভিযানে শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (পরীক্ষার বিকারক) এবং সঠিকভাবে ঔষধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেবিস্ট্যান্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (পরীক্ষার বিকারক) এবং যথাযত প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ৩টি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ, জরিমানা, চিকিৎসা, ডায়াগনস্টিক