সদস্য নিবে সিলেট প্রেসক্লাব, হবে ৫০ মার্কের পরীক্ষা
দৈনন্দিন
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন
কালবৈশাখীর তীব্র ঝড়ে গাছের ভাঙা ডাল মাথায় পড়ে সেবুল আহমদ (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট নগরের তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেবুল আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেটে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় তিনি তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে পাশের একটি গাছের বড় ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, কালবৈশাখীর আকস্মিক ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
সিলেট, কালবৈশাখী, ঝড়, মৃত্যু