২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে নতুন ইউএনওর যোগদান

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইসলাম উদ্দিন।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটায় তিনি বিদায়ী ইউএনও বরকত উল্লাহর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

এর আগে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসনের আওতাধীন শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।

 

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলার সকলের সহযোগিতায় দায়িত্ব পালন করতে চান। জগন্নাথপুরকে মাদক ও অপরাধমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, পানি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ খালেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর ইউএনও, মো. ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্ব গ্রহণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ