২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে সিলেট শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে সিলেট শিক্ষাবোর্ড। এর ফলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নীরব বহিষ্কারের আর কোনো সুযোগ থাকছে না। রোববার (১৯ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।

 

বাতিলকৃত ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল- ‘কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হবার আশঙ্কা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে। তবে বিষয়/পত্রের পরীক্ষা শেষে প্রত্যবেক্ষকের সুস্পষ্ট বিবরণসহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। উত্তরপত্রের (ওএমআর) এর প্রথম অংশ আলাদা করা যাবে না। 

 

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে অনুচ্ছেদটি বাতিল বলে গণ্য হবে।

 

এর আগে গতকাল শনিবার সকালে শিক্ষামন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাটিকে স্বচ্ছ প্রক্রিয়ার পরিপন্থী ও আইনবিরুদ্ধ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে রহিত করার নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতেই সিলেট শিক্ষাবোর্ড আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে। 

 

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশের মতো সিলেটেও শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষাবোর্ড, নীরব বহিষ্কার, অনুচ্ছেদ বাতিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ