১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবিতে জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সিলেট অঞ্চলের জীববিজ্ঞান উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এখানে জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, চেষ্টা ও অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব, সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ড। উপস্থিত ছিলেন ড. মো. দিদার চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন ভিসি ড. আলিমুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘আজকের এই প্রতিযোগিতা তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের পথ দেখাবে। জীববিজ্ঞান অলিম্পিয়াড মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা জ্ঞান ও দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।’

আয়োজকেরা জানান, দেশের ১১টি অঞ্চলের মধ্যে সিলেট অঞ্চলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশ নেয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, জীববিজ্ঞান উৎসব, সিলেট শিক্ষা, বিজ্ঞান অলিম্পিয়াড, শিক্ষার্থী প্রতিযোগিতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ