১৯ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এক বা দুই স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আর্দ্রতার হার সকাল ৯টায় ছিল ৬৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৬টা থেকে ৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টি, আবহাওয়া খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ