২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ২:১২ অপরাহ্ন


সিলেটের ডেপুটি কমিশনারের সাথে বৈঠকের পর বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।

সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বলেন, প্রশাসনের সাথে  বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহুর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এসময় সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় বসেন পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

এর আগে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জ্বালানি তেল, পেট্রোল পাম্প, ধর্মঘট, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ