জাতীয় সংসদের বৈঠকে সিলেটের তরুণ সাংবাদিক আশরাফ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ কূটনৈতিক এক বৈঠকে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন সিলেটের তরুণ সাংবাদিক মো. আশরাফ আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠি অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন আশরাফ। বৈঠকটি সংসদ ভবনের নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ছাড়াও মালয়েশিয়া ও চীনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আশরাফ আহমেদ ছাড়াও মিসবাহ চৌধুরী এবং আরও তিনজ এ বৈঠকে অংশগ্রহণ করেন।
আশরাফ আহমেদ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাস্টার আব্দুর রহমানের ছেলে।
তার এই অনুমতি প্রাপ্তিকে সহকর্মীরা পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। পাশাপাশি এটি সিলেট অঞ্চলের সাংবাদিক সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলেও মন্তব্য করছেন অনেকে।
সিলেট সাংবাদিক, আশরাফ আহমেদ, জাতীয় সংসদ বৈঠক, কূটনৈতিক বৈঠক, বিদ্যুৎ মন্ত্রণালয়