এসএসসিতে সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১২,৭৯৮ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘উত্তরণে’ প্রকাশনা উৎসব মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
শেখঘাট ক্যাম্পাসের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশীদ। সভার পরিচালনা করেন সদস্য সচিব ও ফাইন্যান্স ডাইরেক্টর অশোক রঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন ও প্রধানরা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী প্রমুখ।
উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল বলেন, সাহিত্য মানব জীবনের প্রতিচ্ছবি। এটি সমাজ ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের লেখা সংকলন আকারে প্রকাশ করা নতুন লেখকদের সুযোগ করে দেয় এবং সাহিত্য জগতে নতুন ধারার জন্ম দেয়। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও জ্ঞান বিকাশে সহায়ক হয়।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমকে উৎসাহিত করা আমাদের মূল লক্ষ্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্লোগান হলো ‘Education with Innovation’। শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা দৃঢ়বিশ্বাসী, এবং এই ধারাকে অব্যাহত রাখব।
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়, সিলেট, ম্যাগাজিন,