২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিসিক প্রশাসকের কাছে ব্যাটারিচালিত রিকশা ছাড়ের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন


সিলেটে আটককৃত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ছেড়ে দেওয়ার দাবিতে সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নগর ভবনে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

স্মারকলিপিতে বলা হয়, মহানগরে প্রায় দুই থেকে আড়াই হাজার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক আটক রয়েছে। এতে সংশ্লিষ্ট শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

নেতারা দ্রুত আটককৃত যানবাহন ছেড়ে দেওয়ার জন্য প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিসিক, রিকশা আটক, ইজিবাইক, স্মারকলিপি, শ্রমিক দাবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ