১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় এক-দু’টি স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সকাল ৯টায় ৬৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (২৪ মার্চ সকাল ৬টা থেকে ২৫ মার্চ সকাল ৬টা পর্যন্ত) ৯ দশমিক ০ মিলিমিটার এবং পরবর্তী সময় (২৫ মার্চ সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত) ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬টা ৫ মিনিটে।
সিলেট, আবহাওয়া অফিস,আবহাওয়া বার্তা