কানাডায় সিলেটের ডলি বেগমের ঐতিহাসিক জয়
বিশ্বজুড়ে
প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন।
ইরানের বিরুদ্ধে মার্কিন–ইসরায়েলি সামরিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে জো কেন্ট বলেন, ‘আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। এতে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধে জড়িয়েছি।’
তবে এ ঘটনায় হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইরান-ইজরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ, হরমুজ প্রণালি, ইরান, যুক্তরাষ্ট্র, ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার