১৪ মে ২০২৬

রাজনীতি

সিলেটে ছেলের গ্রেপ্তারের ঘটনায় পদ ছাড়লেন ওয়ার্ড বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৩:০০ অপরাহ্ন


নিজের সন্তানের গ্রেপ্তারের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী বরাবর অব্যাহতির আবেদনপত্র জমা দেন।

অব্যাহতির চিঠিতে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনেপ্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও নিয়ম-কানুন মেনে চলেন। গত ৭ মার্চ ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও তার দাবি, তার সন্তান সম্পূর্ণ নির্দোষ।

চিঠিতে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, তা তিনি চান না। এ কারণেই তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রুমান আহমদ আরও উল্লেখ করেন, আইনি প্রক্রিয়ায় যদি তার সন্তান নির্দোষ প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে দল যেন তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করে।

সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল একটি সূত্র অব্যাহতির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

রুমান আহমদ পদত্যাগ, সিলেট বিএনপি খবর, ওয়ার্ড বিএনপি নেতা, সিলেট রাজনীতি, বিএনপি পদত্যাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ