২০ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্যে সংঘাত: হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

ইরান তার ৩৪ তম দফার ক্ষেপণাস্ত্র হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এই হামলায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে।

 

হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের লক্ষ্য করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরও নিশানা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতেও আঘাত হেনেছে।

 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

 

সূত্র: আল-জাজিরা


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান ক্ষেপণাস্ত্র হামলা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইসরায়েল সামরিক সংঘাত, মধ্যপ্রাচ্য নিরাপত্তা, আইআরজিসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ