রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত
বিশ্বজুড়ে
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
লেবানন সীমান্তের কাছে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সীমান্ত শহর মেইস আল-জাবাল এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংগঠনটি। এদিকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ৪৮৬ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আরও ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।
সর্বশেষ হামলায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের বুর্জ রাহাল শহরে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি সিফরা শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা
মধ্যপ্রাচ্যে সংঘাত, লেবানন, হিজবুল্লাহ, ইজরায়েলি হামলায় নিহত