জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ মার্চ, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন
সিলেট নগরীতে কলেজে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থী ছিনতাইচেষ্টার শিকার হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁর মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীর প্রতিরোধ এবং আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আটটার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি পালসার মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘিরে ধরে। তারা শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছু সময় ধরে টানাহেঁচড়ার মধ্যেও শিক্ষার্থী মোবাইল শক্ত করে ধরে রাখেন।
একপর্যায়ে ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র বটির উল্টো দিক দিয়ে শিক্ষার্থীকে আঘাত করে। তবু তিনি মোবাইল ছাড়েননি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে বসে পড়েন। এ সময় আশপাশের একটি বাসা থেকে লোকজন এগিয়ে আসতে দেখলে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।
এদিকে নগরে নিয়মিত পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালানো হলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটেছে। ভুক্তভোগীর সঙ্গে শুক্রবার (৬ মার্চ) সকালে যোগাযোগ করা হবে। রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ নগরের আইপি ক্যামেরার ফুটেজ যাচাই করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরের অভিজাত হাউজিং এস্টেট এলাকায়ও এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিলেট, পুলিশ, ছিনতাই, শিক্ষার্থী