০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ‍্য জব্দ

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৮ মে, ২০২৫ ৩:১৬ অপরাহ্ন



হবিগঞ্জে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের টানা তিনদিনে ১১টি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল বিওপির আওতাধীন একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে এবং চকলেট জব্দ করা হয়।

এছাড়া, মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দুটি পৃথক অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, ছাদের টাইলস, মাছের খাবারের আড়ালে হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক আটক করা হয়।

অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও একটি বাই-সাইকেলসহ ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত পণ্য ও যানবাহন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানাসমূহ ও জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, ৫৫ বিজিবি, চোরাচালান, ভারতীয় পণ্য, আইফোন, কসমেটিকস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ