০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে ৩ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


সিলেট চুরি হওয়ার ৩ ঘণ্টার মধ্যেই একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে নগরীর উপশহর ডি-ব্লকের সানিহিল স্কুলের সামনে প্রধান সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। 

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রাইভেটকারটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।  

 

বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর আড়ং শপিং মলের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হালকা সোনালি রঙের একটি ১৩০০ সিসি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৩০২) চুরি হয়। গাড়িটি এহসানুল হক পিয়ালের নামক একব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা এবং তা ব্যবহার করতেন সাজিয়া জামান (২৬)। 

 

পুলিশ আরও জানায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে গাড়িটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, রাত ৯টা ৩৭ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তালা খুলে গাড়িটি নিয়ে যায়।

 

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে রাতেই নগরীর উপশহর ডি-ব্লকের সানিহিল স্কুলের সামনে প্রধান সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

 

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ ঘন্টার মধ্যে উপশহর ডি-ব্লক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

এসএমপি, গাড়ি উদ্ধার, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ