০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে হাওর থেকে অবৈধভাবে মাটি কাটায় দুজনকে জরিমানা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরাঞ্চল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে হাওর থেকে মাটি কাটার দায়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাওর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি প্রশাসনের নজরে আসে।

 

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি পরিবহনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত অন্যান্যরা পালিয়ে যায়। 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, গত রাতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ও হাওরের ইকোসিস্টেম বজায় রাখতে অবৈধ মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অভিযান, জগন্নাথপুর, অপরাধ, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ