ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ: ‘সরকারের পদক্ষেপে পুলিশ সদস্যরাও সন্তুষ্ট নয়’
বিশ্বজুড়ে
প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি। নিহত মো. তারেক (৪৮) উপজেলার আজিমপুর পাহাড় এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। হামলার জন্য ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রকে দায়ী করা হচ্ছে বলে প্রবাসী সূত্র জানিয়েছে।
মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তার আয়েই চলত পরিবারের ভরণপোষণ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, যিনি নিহতের মামাতো ভাই।
প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুর খবরে সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এর আগে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজারে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাহরাইন, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, বাংলাদেশী নিহত