সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
রাজনৈতিক সৌহার্দ্য, জাতীয় ঐক্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেন্সুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার উপহার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এম এ মালিক বলেন, এমন আয়োজনে আমন্ত্রণ পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। উপস্থিত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের জন্য, দেশের জন্য এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, আমাদের নেত্রী আমাকে লন্ডন থেকে দেশে এনে মানুষের সেবা করার নির্দেশ দিয়েছেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, যেন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।
অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার আগে ও পরে সব রাজনৈতিক দলের প্রতি সম্মান ও সহমর্মিতা থাকা উচিত। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার স্বার্থে উন্নয়ন কার্যক্রমে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি শুধু একজন সংসদ সদস্য নই, আপনাদের একজন ভাই হিসেবে পাশে থাকতে চাই। রাজনৈতিক বা সামাজিক যে কোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করব।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন এবং দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারি বদরুল ইসলাম।
রজনীতি, সিলেট বিএনপি, জামায়াত, এমএ মালিক