০২ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / বিচার

সিলেটে বালুর অবৈধ উত্তোলন ঠেকাতে মধ্যরাতে অভিযান, বোমা মেশিন জব্দ

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে। পরে মেশিনটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুরের সারি-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারি-২ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ করা হয়। পরে সেটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।


জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, জৈন্তাপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুরে বালু উত্তোলন, সিলেটে অবৈধ বালু উত্তোলন, বোমা মেশিন জব্দ, সারি-২ নদী, জৈন্তাপুর উপজেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ