০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে দিনে দুপুরে অটোরিকশা আটকে নারীর ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২১ অপরাহ্ন


সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনে দুপুরে অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মোটরসাইকেল চালিয়ে দুজন যুবক দ্রুত এগিয়ে আসে। তাঁদের একজন অটোরিকশার ভেতরে বসা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারী বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁরা দ্রুত সটকে পড়েন। পাশে থাকা আরেক সহযোগীকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পরে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি। পুরো ঘটনাটি সড়কের পাশের একটি ভবন থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ঘটনাটি সর্ম্পকে আমরা অবগত রয়েছি। ভোক্তভোগী কোন লিখিত অভিযোগ না দিলেও আমরাই অভিযান পরিচালনা করছি। মোটরসাইকেলে নাম্বার প্লেট না থাকায় সম্ভাব্য সব এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করে অপরাধীদের বের করার চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, হাউজিং এস্টেট, ভাইরাল, অপরাধ, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ