জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম চারাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার যুবক চারাগাঁও গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে রেজাউল (২১)।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগ এনে স্থানীয় কয়েকজন ব্যক্তি এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির লোকজন তাকে হাতেনাতে আটক করে। একপর্যায়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলকে উদ্ধার করে স্থানীয় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এলাকাবাসীর দাবি, রেজাউল দীর্ঘদিন যাবত চুরি কাজে জড়িত। কয়েকবার তাকে শাসন করা হলেও সে চুরি কাজ থেকে সরে আসেনি।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন বলে, খবর পেয়ে রেজাউলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর, সুনামগঞ্জ, চুরির অভিযোগ, গাছে বেঁধে নির্যাতন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি