০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শাল্লায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফসলি জমির উপরের উর্বর মাটি অবৈধভাবে কাটার অভিযোগে আমির মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ছায়ার হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস। অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ইসাকপুর আলমপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া দীর্ঘদিন ধরে ছায়ার হাওর সংলগ্ন কৃষিজমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার সত্যতা পায়। এ সময় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ফসলি জমি নষ্ট বা অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শাল্লা, জরিমানা, ইউএনও

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ