দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
পবিত্র রমজানের প্রথম রোজায় সিলেট নগরীতে ছিল উৎসবের আমেজ। দুপুর গড়াতেই নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় ইফতারসামগ্রী কিনতে মানুষের ঢল নামে। বিশেষ করে জিলাপি ও বাখরখানির দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।
রমজানের প্রথম দিনটি ঘিরে এমন প্রাণচাঞ্চল্য সিলেটের চিরচেনা চিত্র। ধর্মীয় আবহ, পারিবারিক মিলন আর ঐতিহ্যবাহী খাবারের সুবাস সব মিলিয়ে নগরজুড়ে যেন এক উৎসবের আমেজ।
আম্বরখানা এলাকার ব্যবসায়ী মিলন আহমদ বলেন, প্রথম রোজায় বিক্রি সব সময়ই বেশি হয়। মানুষ একটু বাড়তি কিনে। আজ সকাল থেকেই অর্ডার আসছে। বিকেল চারটার পর ভিড় আরও বেড়ে যায়।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সবাই মিলে প্রথম ইফতার করার আনন্দই আলাদা।
নগরীর পাঠানটুলার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সারাদিন রোজা রাখার পর গরম জিলাপি মুখে দিলে অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তাই প্রতিবছর প্রথম রোজায় নিজের হাতে কিনে আনেন।
তবে ভিড়ের কারণে কয়েকটি এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার আহ্বান জানানো হয়েছে।
সিলেট, মাহে রমজান, ইফতার