প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনা, সিলেটে জামায়াতের উদ্বেগ
রাজনীতি
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ‘জয় বাংলা’ স্লোগানও দেন উপস্থিত নেতা–কর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র–জনতার আন্দোলনের পর থেকে কার্যালয়টি দৃশ্যত পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর আজ সেখানে গিয়ে তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
উপস্থিত কয়েকজন নেতা–কর্মী জানান, সকালে তারা কার্যালয়ে জড়ো হন। পরে ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা বলেন, এ কর্মসূচির জন্য আলাদা কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে সেখানে গিয়ে তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, দলীয় কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই তৃণমূলের কর্মীরা উদ্যোগ নিয়ে এ কর্মসূচি পালন করেছেন।
তিনি আরও বলেন, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি। যে কোনো কর্মসূচির জন্য আমরা প্রস্তুত। শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শফিকুল ইসলাম জানান এই বিষয়ে আমার জানা নেই। আমরা কোন নির্দেশ পাইনি। বলে ফোন কেটে দেন।।
উল্লেখ্য, বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে। স্থানীয়ভাবে দলটির কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দীর্ঘদিন দেখা যায়নি। এ অবস্থায় জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবিে শ্রদ্ধা জানানোর ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর, আওয়ামী লীগ, নিষিদ্ধ, রাজনীতি