বৃষ্টিহীন সিলেটে তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি, ভারী বৃষ্টির সতর্কতা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় সিলেটে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ সজিব হোসেনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ দিন সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৬৩ শতাংশে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ সজিব হোসেন জানান, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি আরও জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টি, তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস, সিলেট নিউজ