২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে রাতে কুয়াশার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৭:০২ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আজ (২৯ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি। আগামীকাল সিলেটে সূর্য উঠবে সকাল ৬টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, কুয়াশার সম্ভাবনা, আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ