২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ওসমানীনগরে সৌরভ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে সৌরভ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর তিলাপাড়া গ্রামের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় নিহত সৌরভের পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা জানান, প্রকাশ্যে যেভাবে সৌরভকে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।


বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সভা শেষে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর হত্যাকাণ্ড, সৌরভ হত্যা, বিক্ষোভ কর্মসূচি, সিলেট সংবাদ, ন্যায়বিচার দাবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ