এসএসসি-২০২৬: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন
জুলাই কর্নার স্থাপন ও গণঅভ্যুথানে জড়িতদের বিচার নিশ্চিতকরনসহ ২৮ দফা ইশতেহার ঘোষনা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করেন ভিপি পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির ও জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।
দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ২৮ দফা ইশতেহারের মধ্যে রয়েছে— একাডেমিক ক্যালেন্ডারে শাকসু অন্তভুক্ত করা; শতভাগ আবাসন নিশ্চিতকরনে সর্ব্বোচ্চ প্রচেষ্টা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকরী পদক্ষেপ; সাশ্রয়ী মূল্যে স্বাস্থসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চতকরন; নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবহন; আন্তঃধর্মীয় সম্প্রতী ও সোহার্দ্য সংরক্ষন।
এছাড়াও সকল আজাদী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গনঅভ্যুথানের স্পিরিট সমুন্নত করা; গবেষনা, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন; গবেষণা সমৃদ্ধকরন; উদ্ভাবন, সফটস্কিল, উচ্চশিক্ষা মেন্টরিং; আন্তর্জাতিক সংযোগ, বৈশ্বিক শিক্ষা নিশ্চায়ন; টিউশন অ্যাপ চালু ও বৃত্তি উদ্যোগ; নিরাপদ ক্যাম্পাস; শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতকরনে কঠোর আইনগত উদ্যোগ; স্মার্ট সলিউশন ও প্রযুক্তিগত সুবিাধা বৃদ্ধি; স্বচ্ছ ও জবাবতিহিতা ও দুর্নিতীমুক্ত প্রশাসন নিশ্চিত করা; নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মান ও মর্যাদাপূর্ন নায্য অধিকার নিশ্চতকরন; পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস নিশ্চিতকরনে সমন্বিত উদ্যোগ; আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা; মেডিকেল সেন্টারের আধুনিায়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন; শিক্ষক-শিক্ষার্থী একচেঞ্ঝ ও ক্রেডিট ট্রান্সফার উদ্যোগ; র্যাগিং ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিতকরন; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরনে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রতিরোধমূলক নিরাপত্তা সেল গঠন; মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর; অদম্য মেধাবী শিক্ষার্থীদেও জন্য অনÍভুক্তিমূলক শিক্ষা ও সহায়ক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার; সাহিত্য ও চিন্তায় বহুমাত্রিকতাকে ধারণ; খেলাধুলা পরিসর বৃদ্ধি করা।
শাবিপ্রবি, দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল, ইশতেহার ঘোষণা, শাকসু নির্বাচন