১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ

লেখা-ছবি-ভিডিও আহবান

বিশ্ব পরিবেশ দিবসে সঙ্গী হোন সিলেট ভয়েসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন


প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। এই উপলক্ষে দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েস আয়োজন করছে বিশেষ প্রতিবেদন ও মতামতভিত্তিক আয়োজন।

আমরা আহ্বান জানাচ্ছি সিলেট বিভাগের পরিবেশসংক্রান্ত সংকট, পরিবর্তন, ব্যক্তি বা গোষ্ঠী উদ্যোগ, জীববৈচিত্র্য বা জলবায়ুর প্রভাব নিয়ে আপনার অভিমত, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা কিংবা প্রতিবেদনের কিংবা ছবিঘর ও ভিডিওর জন্য।

শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সুশীল সমাজ, পেশাদার সাংবাদিক, সিটিজেন জার্নালিস্ট, পরিবেশকর্মী বা সচেতন নাগরিক—আমরা সকল শ্রেণী-পেশার মানুষের লেখা কিংবা ভিজ্যুয়াল কাজকে স্বাগত জানাতে চাই।

কনটেন্টের ধরন হতে পারে প্রতিবেদনমূলক (৩৫০ থেকে ৬০০ শব্দের মধ্যে), মতামত কিংবা বিশ্লেষণ, অভিজ্ঞতা, ফটোস্টোরি কিংবা ভিডিও ফিচার।

হাওরের জলবায়ু সংকট ও কৃষির ভবিষ্যৎ, পাহাড় ও বন উজাড়ের দৃশ্যপট, শহরের বর্জ্য ও নদী দূষণ সমস্যা, স্থানীয়দের পরিবেশ রক্ষায় উদ্যোগ, বজ্রপাত বা বন্যার অভিজ্ঞতা, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা কিংবা পরিবেশবান্ধব কৃষি বা টেকসই জীবনধারা– লেখা কিংবা ভিজ্যুয়াল হতে পারে যে কোন বিষয়ে।

লেখা, ছবি কিংবা ভিডিও পাঠানোর শেষ সময় ১ জুন এবং পাঠানোর ঠিকানা [email protected] । এবং সাথে অবশ্যই পূর্ণ নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার, ছবি, একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং ভিজ্যুয়ালস হলে ক্যাপশন কিংবা বিস্তারিত তথ্য।

নির্বাচিত লেখা কিংবা ভিজ্যুয়ালস প্রকাশ করবে সিলেট ভয়েস এবং সর্বোচ্চ পাঠকপ্রিয় কিংবা দর্শকপছন্দ লেখা কিংবা ভিজ্যুয়ালসের জন্য থাকবে বিশেষ সম্মাননা। 

দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসের সাথে থাকুন, আমাদের প্রাণের প্রিয় সিলেটের পরিবেশ রক্ষায় সঙ্গী হোন।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বিশ্ব পরিবেশ দিবস, ৫ জুন, সিলেট ভয়েস, লেখা আহবান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ